চট্টগ্রামে করোনায় নতুন আক্রান্ত ৪৮
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি।
চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় ৪৮ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২ দশমিক ৭৯ শতাংশ। এ সময় এক রোগির মৃত্যু হয় এবং সুস্থ হন ৪৫ জন।
সিভিল সার্জন কার্যালয়ের আজ বুধবারের রিপোর্টে এ সব তথ্য পাওয়া যায়।
রিপোর্টে দেখা যায়, এন্টিজেন টেস্ট, ফৌজদারহাট বিআইটিআইডি ও সরকারি-বেসরকারি মিলিয়ে নগরীর নয় ল্যাবে চট্টগ্রামের ১ হাজার ৭৫৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন ৪৮ বাহকের মধ্যে শহরের ২৮ জন এবং আট উপজেলার ২০ জন।
জেলায় মোট আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে ১ লাখ ১ হাজার ৪৩৬ জনে দাঁড়ালো। সংক্রমিতদের মধ্যে শহরের ৭৩ হাজার ৪৮৫ ও গ্রামের ২৭ হাজার ৯৫১ জন। উপজেলা পর্যায়ে গতকাল শনাক্ত ২০ জনের মধ্যে সীতাকুন্ডে ৭ জন, রাঙ্গুনিয়ায় ৬ জন, পটিয়ায় ২ জন এবং রাউজান, ফটিকছড়ি, মিরসরাই, সাতকানিয়া ও বাঁশখালীতে ১ জন করে রয়েছেন।
গতকাল করোনায় গ্রামের এক রোগির মৃত্যু হয়। জেলায় মোট মৃতের সংখ্যা এখন ১ হাজার ২৮৪ জন হয়েছে। এর মধ্যে শহরের ৭০৮ ও গ্রামের ৫৭৬ জন। এ সময়ে সুস্থ হয়ে ওঠেছেন ৪৫ জন।
জেলায় মোট আরোগ্যলাভকারীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬ হাজার ৩৪৭ জনে। এদের মধ্যে ১০ হাজার ৪৭৪ জন হাসপাতালে ভর্তি ছিলেন ও ৭৫ হাজার ৮৭৩ জন বাসায় চিকিৎসা নিয়েছেন।
কোয়ারেন্টাইন ও আইসোলেশনে গতকাল যুক্ত হন ১২০ জন এবং ছাড়পত্র নেন ৪৮ জন। বর্তমানে ১ হাজার ৪৬৫ জন কোয়ারেন্টাইনে রয়েছেন।
- বাংলাদেশিদের জন্য বিবিসি মিডিয়া অ্যাকশনে চাকরির সুযোগ
- সকালে খালি পেটে জিরা পানি পান করার উপকারিতা
- আজ শুরু হচ্ছে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা
- কিডনি ভালো রাখে যেসব খাবার
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন সেই শিক্ষিকা
- কুমিল্লায় চর দখল নিয়ে ৩ গ্রামের সংঘর্ষে নারী নিহত
- বাজারে ৩৪ টুথপেস্টের ২৬টিতেই বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক কণা
- ঢাকার কেরানীগঞ্জে নারীর মরদেহ উদ্ধার
- কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
- ঢাকাই সিনেমায় আসছেন ‘পাখি’ খ্যাত মধুমিতা সরকার!
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- সিলেটে বিউটি পালের পাশে শিক্ষক-লেখক ও সাংবাদিকরা
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ




